Skip to main content

Posts

                   অবহেলিত ছেলের ভালবাসা ❤️😊
Recent posts

প্রথম প্রেম

কেমিস্ট্রি ক্লাস শেষ হয়ে যাবার পর যখন বেরোলাম তখন ভাবলাম কাকলি আমার সাথে থাকবে , কিন্তু সে অন্য বন্ধুদের সঙ্গে আমার পাশ কাটিয়ে বেরিয়ে গেলো । অল্প সময়ের মধ্যে ক্লাস ও সামনের দালান খালি হয়ে গেলো ।  একটু দাঁড়িয়ে চিন্তা করলাম, কি করে কাকলির সাথে কথা বলা যায় । মনটা একটু খারাপ লাগছিলো । সে কি জানে না আমার ওর প্রতি কেমন মনোভাব ? আমার প্রেমের একটু আভাস পায়ে না ? আমার ভালোবাসা কি এতই ঠুনকো ও হালকা যে বোঝা মুশকিল? এরকম উপেক্ষা করার কোনো মানে হয়ে না । এটা মানতে হবে আমি বড় কষ্টে আছি । কাকলি, আমার মনে সব সময়ে বিদ্যমান । অনেক রাতে ঘুম হয়ে না । দিনের বেলায় যখন কোনোভাবে ওর সাথে একা থাকার সুযোগ আসে, আমার হৃদয়ে এমন তোলপাড় হয়ে আমি ঠিক ভাবে কথা বলতে পারি না । মাথা গুলিয়ে যায় । কাকলির রূপ, কলেজের বহু চর্চিত ব্যাপার! ওর কালো টানা চোখ, নমিত ভুরু, গোলাপি অধর, ফর্সা ত্বক ; তার সাথে লম্বা কোঁকড়া চুল এবং একহারা গঠন দেখলে মনে হয়ে ভগবান যত্ন করে ওর সৃষ্টি করেছেন ! তাছাড়া কাকলির মিষ্টি স্বভাব ও হাস্যোজ্জ্বল মুখ, সবার মন জয় করে ! হয়তো অনেকে সেই সুন্দরী মেয়েটার প্রেমে পড়ছে, কিন্তু মনে হয়ে সর্বাধিক ভালোবাসা আমার ...